মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির সভাপতি সাইফুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার পঠিত

হারুন উর রশিদ।-কালবৈশাখী ঝড়ের তান্ডবে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে স্থানীয় হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর-৬ পীরগঞ্জ আসনের ৭নং বড় আলমপুর ইউনিয়নের ষোলঘড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি নগদ অর্থ,শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ও তাদের সহযোগিতা করেন। সেই সাথে আগামীতেও তাদের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহামুদ-উন-নবী চৌধুরী পলাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলু সরকার, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার আকন্দ প্রমুখ। এসময় পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com