মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিরলের শালবন ও দীপশিখায় শিক্ষা সফরে দিনাজপুর সাউথ পয়েন্ট একাডেমীর শিক্ষার্থীরা

ইউসুফ আলী
  • আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট একাডেমী (সাউথ পয়েন্ট স্কুল শাখা ও সাউথ পয়েন্ট কলেজ শাখা) এর আয়োজনে শিক্ষা সফর-২০২২ এর দ্বিতীয় পর্যায় বিরল উপজেলার শালবন ও মঙ্গলপুরের দীপশিখায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ সফরে অংশ নেন। ২ জুন বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর বিরল উপজেলার কালিয়াগঞ্জের শালবন ও মঙ্গলপুরস্থ রুদ্রপুর দীপশিখার মেটি স্কুলে (মাটি ও বাঁশের তৈরী দ্বোতালা স্কুল) দিনাজপুর সাউথ পয়েন্ট একাডেমীর অধ্যক্ষ স্টিফেন্স লিউক মালাকার এর নেতৃত্বে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক মোঃ সাইফুর রহমান, বিপ্লব মহন্ত, মুসফেকা মোসাদ্দেক মাসফি, আকতারা পারভীন, সালেউজ্জামান, রফিকুল ইসলাম রফিক, আজমেরী রিফাত চৌধুরী, সুবর্ণা রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com