মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বজ্রপাতে পশ্চিমবঙ্গে ২৬ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২১ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- সাম্প্রতিক সময়ে পশ্চিমবেঙ্গ বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত সোমবার পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে ২৬ ব্যক্তি মারা গেছে। অনেকর প্রশ্ন কেন বজ্রপাতের পরিমান বাড়ছে ? বিশেষজ্ঞরা বলছেন সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রপাত ও বৃষ্টি হয়। সে কারণে এই মেঘকে বজ্রগর্ভ মেঘও বলা হয়ে থাকে। কয়েক বছর ধরে এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে এই বজ্রগর্ভ মেঘের পরিমাণ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, তার একটা অন্যতম কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এ ছাড়া তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলেও এমনটা হচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে দূষণ। দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে।

কিছুদিন আগেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। তার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে ততটা না পড়লেও এই ঘূর্ণিঝড়ের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে । সেই সাথে মে মাস থেকেই পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেড়েছে। সকাল ও দুপুরের দিকে তীব্র গরম। সব মিলিয়ে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ। আর তার ফলেই প্রায় প্রতিদিন বিকেলের পর শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

গত সোমবার বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বজ্রপাতে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সূত্র : আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com