মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

রংপুরে দুই ক্লিনিক সিলগালা, ৬০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৩৬ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- নানা অনিয়মের অভিযোগে রংপুর মহানগরীর দুইটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহর নেতৃত্বে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়।
মুলতামিস বিল্লাহ বলেন, “লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষাসহ বিভিন্ন অভিযোগে ভিশন স্পেশালাইজড হসপিটাল এবং স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল সিলগালা করে ৬০ হাজার জরিমানা করা হয়।”
এ ধরনের অভিযান রংপুরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোয় নিয়মিত পরিচালনা করা হবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “যেসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর লাইসেন্স পাওয়া যাবে না কিংবা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেগুলোকেও সিলগালা করে জরিমানা আদায় করা হবে। পাশাপাশি চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলেও শাস্তির মুখে পড়তে হবে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে।
অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com