বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- দিনাজপুরের পার্বতীপুরে দর্গাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টের ফাইনালে পার্বতীপুর একাদশ বনাম আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ অংশ নেয়। শুক্রবার  (২০ অক্টোবর ) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের সৈয়দপুর  দর্গাপাড়া এল,এইচ,বি ভাটা মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর দর্গাপাড়া যুব কল্যাণ সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (রেজা) স্হানীয় আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ তোজাম্মেল হক (তোজা), ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য খালেদ মাহমুদ (সুজন) ৬ নম্বর ওয়ার্ড  ইউপি সদস্য আমিনুল ইসলাম দুলাল,৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম,৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হানিফ প্রমুখ।

খেলায় ১-০ গোলে পার্বতীপুর একাদশকে পরাজিত করে ফাইনালে বিজয়ী হয় আমবাড়ি শিয়ালকোট খেলোয়াড় একাদশ।খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন সাবেদুল ইসলাম, সহকারী ছিলেন সারোয়ার হোসেন ও রবিউল ইসলাম,
ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন
মোকারম হোসেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com