বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

উন্নয়নের পক্ষে রায় দিয়েছে মানুষ বিপুল ভোটে নৌকার জয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিয়েছে মানুষ। রংপুরের পীরগঞ্জেও  বিপুলভোটে বিজয়ী হয়েছে নৌকা।

রংপুর -২৪, পীরগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী  শিরীন শারমিন চৌধুরী এখানে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, নৌকা প্রতীকে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এখানে স্পিকারের নিকটতম  সতন্ত্রপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন (ট্রাক প্রতীক) ৩৬ হাজার ৮৩২  ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে পেয়েছেন, নুরে আলম মিয়া যাদু (জাতীয় পার্টি) ৯০১৬ ভোট। তাকিয়া জাহান চৌধুরী সতন্ত্র (কাঁচি) ৪৭৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ হুমায়ুন ইজাজ লেভিন (আম) পেয়েছেন ৩২১ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ জাকারিয়া হোসেন (হাতঘড়ি) পেয়েছেন ১৮৪ ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী  মোঃ মাহবুব আলম (ডাব) পেয়েছেন ১৬৯ ভোট।

পীরগঞ্জ উপজেলার ১১১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে,১৫৮৪২৪ ভোট। এর মধ্যে  বাতিল ভোটের সংখ্যা ২৭৮৮ ভোট। মোট বৈধ ভোট ১৫৫৬৩৬।

রংপুর –৬ আসনে সুষ্ঠভাবে, সুন্দর পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

নৌকার এই বিজয়ে এলাকার মানুষ  জননেত্রী শেখ হাসিনা ও মাননীয়  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com