বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

অবশেষে পদত্যাগ দেশ ছাড়লেন হাসিনা ও রেহানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

বজ্রকথা  রিপোর্ট।- গত জুলাই মাসের ১ তারিখ থেকে  শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি। পরবর্তীতে এই কর্মসুচীকে কেন্দ্র করে সরকার পক্ষের সাথে  শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র -জনতার  ব্যাপক সংঘর্ষ।

গত ১৬ জুলাই পুলিশ  রংপুর জেলায়  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদকে গুলি করে হত্যা করলে সারা দেশে শুরু হয় নিন্দা ও ক্ষোভের ঝড়  ।

রাজধানীসহ জেলায় জেলায় ছাত্র-জনতা কোন কিছুকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসে। পুলিশ গুলী করেও যখন পরিস্থিতি সামলাতে পারছিলেন না তখন সরকার দলীয় অনেকেই দেশ ছাড়তে শুরু করেন।

এদিক ছাত্র –জনতার আন্দোলনের গতি ও শেষ গন্তব্য আঁচ করতে পেরে আজ  ৫ আগস্ট/২৪খ্রি: সোমবার   বেলা  আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে   দেশ ছেড়েছেন  শেখ হাসিনা  । এ সময় তার সাথে গেছেন  ছোট বোন শেখ রেহানা।

একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশে  রওনা দিয়েছে। অপর সুত্র জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।

উল্লেখ্য  এদিন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়লে  রাজপথের হাজার হাজার  ছাত্র-জনতা  প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে, এবং লোকজন  সেখান থেকে  মালা মাল যে যা পেরেছে নিয়ে  গেছে  । এখানেই শেষ নয়, দেশের সব জেলা -উপজেলায়  বিকেল থেকে শেখ হাসিনা বিরোধী  মিছিল চলতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com