বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ১০নং ওয়ার্ডে গাজর মার্কার কাউন্সিলর প্রার্থীর বিশাল র‌্যালী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৬৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ১০নং ওয়ার্ডে গাজর মার্কার কাউন্সিলর প্রার্থী মো. সেলিম ইমন আয়োজিত একটি বিশাল র‌্যালী ওয়ার্ড প্রদক্ষিণ করে।

১২ জানুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহরের ১০নং ওয়ার্ডের প্রত্যেক মহল্লার ভোটারদের অংশগ্রহনে বিশাল র‌্যালীর মাধ্যমে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন গাঁজর মার্কার কাউন্সিলর পদপ্রার্থী মো. সেলিম ইমন। র‌্যালীতে অংশ নেন ওয়ার্ডের প্রত্যেক মহল্লার সর্বস্তরের ভোটারগণ। তারা আজ উন্নয়নের স্বার্থে পরিবর্তনের লক্ষ্যে একজন ভালো মানুষ হিসেবে তরুন নেতৃত্বের অধিকারী গাজর মার্কার প্রার্থী সেলিম ইমনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে স্লোগান গানে মুখরিত করেন গোটা ওয়ার্ড।র‌্যালীটি কাঞ্চন ব্রীজের আগে থেকে শুরু করে বালুয়াডাঙ্গা, পাহাড়পুর, বাহাদুর বাজার, ষ্টেশন রোড, ষষ্টীতলা, হঠাৎপাড়াসহ প্রত্যেক মহল্লায় প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com