বিরামপুরে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে -মন্ত্রী জাহিদ
মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায়, বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দিবস টি পালন করেছে স্থানীয় বিএনপির নেতা কর্মীগণ।
(০১ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অনুষ্ঠানে পৌর শহরের পল্লী মোড়ে সমাজ কল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজে জেডএম জাহিদ হোসেন দেশের সার্বিক বিষয়ে গঠন মুলক ও দলের নেতা কর্মীদের উপদেশ মুলক বক্তব্য রাখেন।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল থেকে স্থানীয় সকল নেতা কর্মী একত্রিত হয়ে দুপুরে মন্ত্রীর উপস্থিতিত্বে শোভা যাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর শহরের পল্লবী মোড়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পাটি বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পলিপ্রায়গপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, সমাজ কল্যান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেডএম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
Leave a Reply