বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নৌকা উন্নয়নের প্রতীক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- কাহারোল রামচন্দ্রপুর ইউনিয়নে ঈশানপুর মাষ্টার মার্কেটে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৩ জানুয়ারী ২০২০ বুধবার রাতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ঈশানপুর মাষ্টার মার্কেটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির অপর নাম জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের যে উন্নয়ন-অগ্রগতি সাধিত হয়েছে তা উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বিরল দৃষ্টান্ত। এই উন্নতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, নৌকা নির্যাতিত অবহেলিত মানুষের বাঁচার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুত্থানকে রুখে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নে বিভিন্ন অপকৌশলে বাধা প্রদানের চেষ্টা করে। আজকে প্রয়োজন এই রাজাকার, আলবদর ও পাকিস্তানকে হৃদয়ের ধারণকারী পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল চক্র কে রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com