বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিরামপুরে বিপুল ভোটে নৌকার মেয়র প্রার্থীর বিজয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৮৩ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) থেকে মো. আবু সাইদ।- দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়রপদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী বেসকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং অফিসার মো. শামসুল আজম এই ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে অধ্যক্ষ আক্কাস আলী নৌকা প্রতীকে ১৫ হাজার ৩’শ ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সতন্ত্র প্রার্থী এ্যাড. নুরুজ্জামান সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬’শ ৮৬ ভোট। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি মো.হুমায়ন কবির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮’শ ০৪ ভোট ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আজাদুল ইসলাম আজাদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১হাজার ৪’শ ১৫ ভোট। বিরামপুর পৌরসভার সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা কমিশনার বুলবুলি বেগম আনারস প্রতীকে ৫ হাজার ২’শ ১৫ ভোট, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কমিশনার আঙ্গুরা পারভীন টেলিফোন প্রতীকে ৫ হাজার ৭’শ ৭০ ভোট ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কমিশনার হিসাবে নাজনিন আক্তার চশমা প্রতীকে ২ হাজার ৬’শ ০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কমিশনার হিসাবে ১নং ওয়ার্ডে মো.আব্দুল মান্নান ডালিম প্রতীকে ১ হাজার ২’শ ৭২ ভোট, ২নং ওয়ার্ডে নুর আলম পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ৩’শ ৫২ ভোট, ৩নং ওয়ার্ডে মো. মোজাম্মেল হক পাঞ্জাবী প্রতীকে ১ হাজার ১’শ ৬৭ ভোট, ৪নং ওয়ার্ডে মো. মোজাফ্ফর রহমান উটপাখি প্রতীকে ২ হাজার ১’শ ৩৫ ভোট, ৫নং ওয়ার্ডে মো.ইসমাইল হোসেন ডালিম প্রতীকে ১ হাজার ১’শ ৯৫ ভোট,৬নং ওয়ার্ডে হুমায়ন কবির মিলন পানির বোতল প্রতীকে ৮’শ ৯১ ভোট, ৭নং ওয়ার্ডে মোশারফ হোসেন পানির বোতল প্রতীকে ১ হাজার ৪’শ ৪৫ ভোট, ৮নং ওয়ার্ডে, মো. আব্দুল আজাদ বকুল উটপাখি প্রতীকে ১ হাজার ০৮ ভোট ও ৯নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে নুর আলম ৬’শ ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com