বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে মেশিনের ফিতার জড়িয়ে মিল মালিক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৭৩২ বার পঠিত

সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে সরিষা ভাঙ্গানো মেশিনের ফিতায় জড়িয়ে আইনুল হক (৩৫) নামের এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া বাজারে। নিহত আইনুল উপজেলার কহেন্দা গ্রামের মৃত ওজর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার খোট্টাপাড়া বাজারে নিজের মালিকানাধীন সরিষা ভাঙ্গানো মেশিন চালানোর সময় মিল মালিক আইনুল হক মেশিনের ফিতা ডিঙ্গিয়ে বিপরিত দিকে পার হওয়ার সময় চলন্ত মেশিনের ফিতায় তার পরনের লুঙ্গী জড়িয়ে যায়। এ সময় তার দুই হাত ও বাম পা দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com