বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বিনামূল্যে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে- জাপা মহাসচিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩১২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২২ জানুয়ারী ২০২১ শুক্রবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।পাশাপাশি প্রতিটি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।জাতীয় যুব সংহতির নবনিযুক্ত আহবায়ক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেছেন, ঢাকার কিছু হাসপাতাল ছাড়া সারা দেশে করোনার চিকিৎসা নেই বললেই চলে। কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়া সম্ভব নয়। আবার উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে টাকা থাকলেও করোনার চিকিৎসা নেই। তাই দেশের মানুষকে বাঁচাতে প্রতিটি সরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। জাতীয় যুব সংহতির আহবায়ক হুসেইন মকবুল আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, যুবসংহতির নবনিযুক্ত সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন, মো. মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, শেখ সারোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com