মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৯

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৯
ঃমকিমপুরে ঝুকিপূর্ণ ভবনে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা ।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন মকিমপুর -২নং সরকারী প্রাথামিক বিদ্যালয়টি উপজলার মধ্যে অন্যতম ভালো শিক্ষা প্রতিষ্ঠান।
এই স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকই বেশ দায়িত্বশীল । এই স্কুলটি বেশ সাজানো গোছানো। স্কুল চত্বরটি ফুল ফল, লতা পাতায় সাজানো । পরিস্কার পরিচ্ছন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান এই মকিমপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়।
প্রধান শিক্ষক রোকসানা পারভীন জানিয়েছেন, ১৯৭০ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় করণ হয়েছে ১৯৭৩ সালে। বিদ্যালয়টির নম্বর-৬৩।এই স্কুলটির জন্য জমি দান করেছেন- মকিমপুর গ্রামের স্বনামধন্য ব্যক্তি শাহ আব্দুল লতিফ সাহেব । জমির পরিমান ৩৩ শতাংশ।

বর্তমানে বিদ্যালয়টিতে মোট ১৬৩ জন ছাত্র/ছাত্রী রয়েছে। এখানে শিশু শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ২৫ জন, প্রথম শ্রেণিতে রয়েছে -২০ জন, দ্বিতীয় শ্রেণিতে -২৩জন, তৃতীয় শ্রেণিতে রয়েছে-৩০জন, চতুর্থ শ্রেণিতে রয়েছে -২৫ জন এবং পঞ্চম শ্রেণিতে রয়েছে ৪০ জন।
এই স্কুলটিতে কর্মরত শিক্ষক রয়েছেন ৮ জন। শিক্ষকরা হলেন –
১। প্রধান শিক্ষক রোকসানা পারভীন – এম এসএস
২। সহকারী শিক্ষক নুর জাহান খাতুন – বি এ
৩। সহকারী শিক্ষক রাশেদা বেগম – বিএ
৪। সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা –বিএ
৫। সহকারী শিক্ষক মাসুদ রানা মন্ডল- এম এসএস
৬। সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমীন- এম এ
৭। সহকারী শিক্ষক শামীমা আক্তার – এম এ
৮। সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন- এম এ
এই বিদ্যালয়টি পাঠদানসহ নানা কর্মকান্ডে ভালো হলেও, রয়েছে নানা সংকট। প্রধান সংকট হলো, পুরাতন দু’টি ভবনই ঝুকিপূর্ণ। বিমে ফাঁটল দেখা দিয়েছে। এ বছর বর্ষা মৌসুমে ভবনের ছাঁদ চুয়ে বিৃষ্টির জল ছাত্র/ছাত্রীদের গায়ে পড়েছে।তার মধ্যেই ক্লাস করতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা ।ছাঁদের অবস্থা মোটেই ভালো নয়। ভবন দ‘টিকে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা উচিত । নইলে নিকট ভব্যিষতে অঘটন ঘটতে পারে। আমরা আশা করবো কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com