বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হারাগাছ পৌর নির্বাচনে মেয়র কাউন্সিলর  পদে ৬১ জনের মনোনয়ন দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বিড়ি শিল্পনগরী খ্যাত রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন রয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাস্টার, আওয়ামী লীগের বিদ্রোহী হারাগাছ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল হক, বিএনপি মনোনীত জেলা কমিটির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিন মঙ্গলবার বেলা ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচজন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি। এই পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৬৯৩ এবং নারী ভোটার ২৫ হাজার ৩২৪ জন। ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে প্রথমবারের মতো এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com