মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন  নরওয়ের রাষ্ট্রদূত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এস্পান রিকটার সুইভেনসেন ৭ ফেব্রুয়ারী ২০২১ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী নরওয়েকে বিশেষ করে আইসিটি এবং পরিবেশবান্ধব পাট খাতে বিনিয়োগের আহবান জানিয়ে বলেছেন, কেননা দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এবং যুদ্ধের পর জাতি পুনর্গঠনে নরওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শেখ হাসিনা নরওয়ের প্রতি তাঁর কৃতজ্ঞতা ব্যক্ত করেন। নরওয়ের রাষ্ট্রদূত বলেছেন, তাঁর দেশ সেসব দেশের মধ্যে রয়েছে, যারা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নরওয়ে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস বৈঠকের পরে এ বিষয়ে ব্রিফিং করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com