বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে ইউনিয়ন আ’লীগের সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯০ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মসজিদের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ গ্রামবাসীর মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে খালাশপীর-চতরা সড়কে ছোট রসুলপুর নামক স্থানে ঐ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন- ছোট রসুলপুর জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান, কিছু দিন পূর্বে ওই মসজিদের জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে রুহুল আমীন নামের একব্যাক্তি হত্যাকান্ডের শিকার হন। হত্যাকান্ডের শিকার রুহুলের ছেলে সিফাত ও মামলার বাদী নিহত রুহুলের ছোট ভাই গোলাম রব্বানী বক্তব্য রাখেন। বক্তরা মসজিদের ৯৩ শতক জমি জোর পূর্বক দখলের চেস্টা, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সভাপতির পদকে ব্যবহার করে নিয়োগ বানিজ্যেসহ নানা অনিয়ম উল্লেখ করে বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে জাহাঙ্গীর আলমের অপসারন ও রুহুল আমীন হত্যার নির্দেশ দাতা জাহাঙ্গীর আলমেেকে মামলায় অন্তভূক্ত করার দাবী করেন। মানব বন্ধন শেষে বিক্ষুদ্ধ গ্রামবাসী ওই সড়কে বিক্ষোভ করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com