মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

নবাবগঞ্জে ইউ.পি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৫৩৯ বার পঠিত
ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফে’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ভাদুরিয়া ইউনিয়নবাসীর আয়োজনে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫ টা পর্যন্ত ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউ.পি সদস্য হাররুনুর রশীদ, আতাউর রহমান, কাউছার আলী, গোফ্ফার আলী, শাবানা বেগম, মাহফুজা বেগম, আসমা বেগমসহ এলাকার প্রায় ৫০/৬০ জন অংশ গ্রহণ করেন। ইউ.পি সদস্য হাররুনুর রশীদ মানববন্ধনে বক্তব্যে বলেন, ইউ.পি চেয়ারম্যান পরিষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, খাদ্য বান্ধব কর্মসূচী, ৪০ দিনের কর্মসূচী, গৃহ নির্মাণ কর্মসূচীসহ সকল কাজে অনিয়ম করে আসছেন। কোন কাজে ইউ.পি সদস্যদের কোনপ্রকার অংশ গ্রহণ করাননা। চেয়ারম্যান ব্যাপক অনিয়ম ও মনগড়া ভাবে একছত্র ভাবে সকল কাজ অনিয়মের মাধ্যমে করে আসছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ৯ জন ইউ.পি সদস্য স্বাক্ষরিত অভিযোগ গত ১৫ মে’২০১৮ কর্তৃপক্ষের নিকট দেয়া হলেও আজও তার কোন প্রতিকার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com