রংপুরের পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। অসুস্থতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আবুল কালাম আজাদ পীরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যবসার পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।
সংসদ সদস্য থাকাকালে তিনি পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পীরগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।
১৯৫০ সালে জন্ম নেওয়া আবুল কালাম আজাদ ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ২৬ আগষ্ট সকাল ১০ঘটিকার সময় রংপুরের পীরগঞ।জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানায়া অণুষ্ঠিত হয় পরে তাকে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থাকে তাকে দাফনকরা হয়েছে, আবুল কালাম আজাদের মৃতুতে শোক প্রকাশ করেছেন বজকথার উপদেষ।টা সভাপতি এ জে এম সিরাজলি ইসলাম সম্পাদ কবি সুলতান আহমেদ সোনা, বিশিষ্ট রাজনীতিক কবজী লুমুম্বা লুমু। জেলা পরিষিদের প্রশাসক ব্এনপি নেতা মো সাই ফুল ইসলাম।ুশক্ষক নেতা এটিএম জওহেরল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, নুরুল ইসলাম, নুরুল হকআবেদ আলী প্রধান, আব্দুস সালাম, নুর মোহাম্মদ মন্ডল প্রমুখ।
/
Leave a Reply