বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হারাগাছ পৌর নির্বাচন : বিদ্রোহী প্রার্থী এরশাদুলের জয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।- রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাকিবুর রহমানকে পরাজিত করে নারিকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক বিপুল ভোটে জয়লাভ করেছেন। ২৮ ফেব্রুয়ারি রবিবার রাত ৯টায় রংপুরের জেলা রিটানিং ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারি ফলাফলে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।নবনির্বাচিত বিদ্রাহী প্রার্থী মেয়র এরশাদুল হক পেয়েছেন মোট ১৭ হাজার ২৬০ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী হাকিবুর রহমান পেয়েছেন ৭হাজার ১৭৩ ভোট। বিএনপি প্রার্থী মোনায়েম হোসেন ফারুক পেয়েছেন ৪৯২১ ও ই্সলামী আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেন পেয়েছেন ২২০৫ ভোট। নির্বাচনে ২০টি কেন্দ্রের ১৬১টি বুথে ৪৯ হাজার ১৭ জন ভোটার ইভিএম-এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬৪.৭২ শতাংশ মানুষ ভোটাধিকার প্রদান করেছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অনড় থাকায় তাঁকে দল থেকে বহিস্কার করা হয়। তিনি নারিকেল গাছ মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও দলের জেলা কমিটির সহ সভাপতি হাকিবুর রহমান নির্বাচনী লড়াইয়ে মাঠে নামেন। মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি’র প্রার্থী ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাহিদ হোসেন এর প্রতীক ছিল হাত পাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com