বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দুর্নীতিবাজ যেই হোক ব্যবস্থা গ্রহন অব্যাহত থাকবে – প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৬৭৩ বার পঠিত

জ্রকথা ডেক্স: জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দূর্নীতিবাজ যে-ই হোক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তিনি ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, কে কোন দলের তা বড় কথা নয়, দুর্নীতি ও অনিয়মে জড়িতদের আমরা ধরে যাচ্ছি।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত, অনিয়মে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি, তাকে ধরছি। আর ধরছি বলেই চোর ধরে যেন চোর হয়ে যাচ্ছি। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল।অনিয়মটাই নিয়ম ছিল। সেভাবেই রাষ্ট্র চলেছে। যতদূর পারি শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেছেন, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসনামলে সামরিক স্বৈরশাসকরা বছরের পর বছর এই দুর্নীতির বীজ বপন করেছে তা মহীরুহ হয়ে গেছে। যতই কাটেন কোথা থেকে আবার গজিয়ে ওঠে। মনুষের চরিত্রটাই নষ্ট করে দিয়ে গেছে তারা।সমালোচনাকারীদের উদ্দেশে সংসদ নেতা বলেন,ঘরে বসে সমালোচনা, বাজেটের খুঁত ধরা- কাজের খুঁত ধরা সেগুলো অনেকেই ধরতে পারেন, কিন্তু মাঠে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা করা, এই কাজগুলো কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক যারা, আমরাই মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন,অনেক রাজনৈতিক দল আছে।সমালোচনা অনেকেই করে যাচ্ছেন। এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন।ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে যারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে? প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ আছে যারা হয়তো হাত পাততে পারছে না, তাদের কোনো আয় নেই, গোপনে তাদের খাবার জিনিস সরবরাহ করা হয়।এমনকি ঢাকা শহরে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের যে কমিটিগুলো,তারা কিন্তু সেভাবে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অনেক মানুষ আছে যারা হয়তো হাত পাততে পারছে না, তাদের কোনো আয় নেই, গোপনে তাদের খাবার জিনিস সরবরাহ করা হয়। এমনকি ঢাকা শহরে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের যে কমিটিগুলো, তারা কিন্তু সেভাবে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। আর যারা নিচ্ছে তারা কিন্তু চায় না তাদের নামটা প্রচার হোক। আমরাও চাই না। কারণ এটা তাদের একটু আত্মাভিমানে লাগে। কিন্তু তারা যেন কষ্ট না পায় সেদিকে আমাদের দৃষ্টি আছে। সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও মানুষকে সহায়তা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com