বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪১০ বার পঠিত
 বজ্রকথা ডেক্স।- ১৪ মার্চ/২৫খ্রি:  শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  উদ্বেগ প্রকাশ করেছেন।

এছাড়াও  জাতিসংঘের মহাসচিব এসময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন  ।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই।

আমরা আপনার সংস্কার সমর্থন করছি এবং আপনাকে শুভকামনা জানাই। এ বিষয়ে আমাদের যা করণীয় তা আমাদের জানান। সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে এবং দেশের ‘বাস্তব রূপান্তর’ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংস্কারের প্রক্রিয়া জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আন্তোনিও গুতেরেস জানান, মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছেন।

তিনি বলেন, আমি কখনোই এত বৈষম্যের শিকার কোনো জনগোষ্ঠী দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে। এ সময় তিনি কক্সবাজারে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com