বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- জেলখানায় লেখক মুশতাক হত্যা ও ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিলে পুলিশি হামলা- সাত ছাত্রনেতা গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মোঃ সিহাব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাবিবুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব শর্মা অপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন লেখক মুসতাকের রাষ্ট্রীয় হত্যার বিচার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার কৃত সাত ছাত্রনেতাকে মুক্তি না দেয়া হলে তারা কঠিন আন্দোলনে জাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com