শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

দিশা হারানো তারুণ্যের অমার্জিত বিলাসিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৭৪ বার পঠিত

দিশা হারানো তারুণ্যের অমার্জিত বিলাসিতা

লেখক- রাজু আহমেদ

ফাঁকা সময়ের দখলে যেন পুরো এক প্রজন্ম! কিংবা বলা যায়, অকাজের কাজের উৎস যেন এ দেশেই! দুঃখ করেই বললাম আরকি! বাংলাদেশের বেকারের হার এত বেশি, কিংবা বাংলাদেশিরা অকাজে সময় অপব্যয় করে—এটা বোঝার জন্য ফেসবুকই   যথেষ্ট। লিওনেল মেসির ফেসবুক আইডি, রিপাবলিক বাংলা টিভির পেজ কিংবা কোনো বিখ্যাত–কুখ্যাত ব্যক্তির পোস্টে একবার ঢুঁ মারলেই দেখা যাবে কাণ্ডকারখানা! পোস্টে, ছবিতে কিংবা ইস্যুতে যত মন্তব্য, তার অধিকাংশই বাংলাদেশের দামাল তরুণদের। নেইমার কার সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন—তা নিয়ে অপ্রাসঙ্গিক মাতামাতি! সেখানে বাংলাদেশি তরুণদের মন্তব্য করার আদৌ কোনো প্রয়োজন আছে? অথচ সেখানে শত সহস্র মন্তব্য—তাও বাংলায়! মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া জাতির তরুণেরা আজ মাতৃভাষায়ই পরনির্ভর উচ্ছ্বাস দেখাচ্ছে!

তরুণদের ভাষাপ্রীতি দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই! ভিনদেশিদের কাউকে ভালোবাসা জানানো হোক কিংবা গালি—সবই বাংলায়! যখন কোনো কাজ থাকে না, তখন ফেসবুক আমাদের অলসতার কাজ জোগায়। চিনি না, জানি না—তবু হরহামেশাই গিয়ে মন্তব্য করি, পাল্টা মন্তব্য করি, ঝগড়া-বিবাদে জড়াই। নেই কাজ, তাই খই ভাজার মতো ফেসবুকে মন্তব্য করতে করতে হজম করি, আর ক্ষুধা বাড়াই! কেউ যদি বলে, “তুমি তো বেকার,” সঙ্গে সঙ্গে উত্তর, “কে বলল? আমি তো অকাজে রীতিমতো পরিশ্রম করি!”

প্রশ্ন জাগে না—যে দেশের সেলিব্রিটিদের নিয়ে সে দেশের তরুণদের মধ্যে উচ্ছ্বাস নেই, তারা অন্য দেশের তারকাদের নিয়ে এত মাতামাতি করে কেন?

প্রজন্মের অনেকেরই আসলে দিক–দিশা নেই। কী করা উচিত, কী করা যায়—এই বার্তাটাই তারা শৈশবে পায়নি। লেখাপড়া না করেও পাশ করা সহজ হয়ে যাওয়া, ‘সহমত ভাই’-দের রাজনীতিতে জড়িয়ে যাওয়া, আর ইন্টারনেট আসক্তির কারণে তারুণ্য আজ দিক হারিয়েছে, দায়িত্ব ভুলে বসেছে। বিশ্বের কোনো সভ্য কিংবা অসভ্য দেশেই এত বেশি কিশোর-তরুণকে রাজনীতির নামে বিভ্রান্ত অবস্থায় পাওয়া যাবে না, যতটা বাংলাদেশে দেখা যায়। পরিতাপের বিষয়, হাইস্কুল-কলেজ তো পরের কথা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ নেতৃত্ব বিকাশের নামে নির্বাচনে অংশ নেয়—যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা স্পষ্ট!

এত নেতা ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষ নিয়ে বাংলাদেশ কী করবে? বিটিএসের ফেসবুক পোস্টে বাংলাদেশের কিশোর-তরুণদের মন্তব্যে ভরে যায়। ফেক আইডি খুলে রাতভর চ্যাটিং আর গসিপিং চলে। জীবনের সবচেয়ে মূল্যবান সময় অকাজেই চলে যাচ্ছে।

তরুণদের দায়িত্ব তাদের নিজেকেই বুঝতে হবে। তাদের করণীয় শেখাতে হবে। কারও মন্তব্যে পাল্টা মন্তব্য করলেই জয় আসে না। এগোতে হবে জ্ঞান-বিজ্ঞান আর চিন্তার জগতে। ধুঁকতে থাকা শিক্ষা ব্যবস্থাকে মেরামত করে কিশোর-তরুণদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সামনে রয়েছে অগণিত চ্যালেঞ্জ এবং অপার সম্ভাবনা।

শুধু শিক্ষিত করলেই হবে না—তাদের নৈতিক শিক্ষায়ও গড়তে হবে। এই দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু কিছু মানুষের অনৈতিককর্মকাণ্ডে গোটা সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত। এসব সামাল দিতে হলে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। গড়ার সময়েই যদি তারা উচ্ছন্নে যায়, তবে জাতির সম্ভাবনা শঙ্কায় পরিণত হয়ে অন্ধকারে হারিয়ে যাবে।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগে তারুণ্যকে ইতিবাচক প্রেক্ষাপটে কাজে লাগাতে হবে। যে জাতির সম্ভাবনা বেশি, তার শঙ্কাও বেশি। কোটি কিশোর-তরুণকে যদি সঠিক পথে না রাখা যায়, তবে বাংলাদেশ পথ হারাবে। তরুণ-তরুণীদের রক্তে অর্জিত লাল-সবুজ পতাকার অসম্মান জাতির আত্মহননেরই নামান্তর।

উঠে দাঁড়াও, বাংলাদেশ! ঘুরে দাঁড়াতেই হবে। তারুণ্যের যে অপার সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে, তা যেন ঠাট্টা-ইয়ার্কির ভিড়ে হারিয়ে না যায়। বড়রা হোন শিক্ষকের মতো, গোটা সমাজ হোক একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঘুষ–দুর্নীতিমুক্ত, সুদ–অবিচারমুক্ত, বৈষম্য–অনাচারমুক্ত বাংলাদেশের স্বপ্ন যেন বাস্তবে রূপ পায় তরুণদের হাত ধরে।

রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করুক। আমাদের হাতে আছে একজন স্বপ্ন–বাস্তবায়নের কারিগর—ড. ইউনূস। তাঁর কাছ থেকে কিশোর-তরুণদের জন্য নির্দেশনা চাই। সেই নির্দেশনার বাস্তবায়নে রাষ্ট্র দিক সুস্পষ্ট প্রতিশ্রুতি। এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com