বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কলেজ ছাত্রী রিমু হত্যার বিচার দাবিতে রংপুরে ছাত্র সমাজের মানববন্ধন ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া ইয়াসমিন রিমুর মৃত্যুর ঘটনাকে হত্যাকান্ড হিসেবে দাবি করে এর সাথে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় ছাত্রসমাজ। একই সঙ্গে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন জাতীয় পার্টির সহযোগী সংগঠনটির ছাত্রনেতারা। অন্যথায়া বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা। বৃহস্পতিবার দুপুরে রংপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলার ভারপ্রাপ্ত আহবায়ক সোবাহান মজিদ বিদ্যুৎ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, মুহিন সরকার,সদস্য সচিব শফিউল ইসলাম সৈকত, প্রমুখ। এসময় রংপুর জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে রিমু হত্যার ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, রিমুর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। অথচ হত্যাকারীকে কলেজছাত্রী রিমুকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে জলঢাকা উপজেলার রাজারহাটে পরিকল্পিত ভাবে মোটরসাইকেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রিমুর। উল্লেখ্য, গত সোমবার (১ মার্চ) দুপুরে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের তালুক মানুষমারা গ্রামের বাড়ি থেকে টেঙ্গনমারী বাজারে কোচিং সেন্টারে টিউশন করাতে বের হন রুবাইয়া ইয়াসমিন রিমু। সেদিন কোচিং সেন্টারে না গিয়ে বন্ধু ফয়সালের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জলঢাকাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বও আহত হন। পরে আহত অবস্থায় রিমুকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রিমুর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান। এ ঘটনায় জলঢাকা থানায় ফয়সাল আহমেদ ও তার বন্ধু রিজভীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রিমুর বাবা আবদুর রাজ্জাক একটি মামলা দায়ের করেন। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রিমু গ্রামের বাড়ি নীলফামারীতে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com