বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে স’মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪২২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাস্তার দু’পাশে গাছের গুড়ি ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি স’মিল মালিকের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের অদুরে পোরশা রোডের জয়পুরে অবস্থিত স’মিল গুলো দীর্ঘদিন যাবত জনগুরুত্বপুর্ন ওই রাস্তায় যানবাহন চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত স-মিল পট্ট্রির ৪ টি স’মিলের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ দিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাঁকী স’মিল গুলোর মালিকগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পলাতক ছিলো বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com