বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে সরকারি রাস্তা দখল করে মাজার নির্মাণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ছোনকা উত্তর পাড়া এলাকায় গ্রাম্য রাস্তা দখল করে বাড়ি, মাজার নির্মাণ ও গাছ লাগিয়ে দখল করার কারণে চলাচলে চরম ভোগান্তির সৃস্টি হয়েছে এলাকাবাসীর। রাস্তা দখলমুক্ত করতে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগিরা।
অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা থেকে নদী ভাঙনের কারণে শেরপুর উপজেলার ভাবনীপুর ইউনিয়নের ছোনকা উত্তরপাড়া এসে বাড়ি করেন মৃত রমজান ফকিরের ছেলে আলাউদ্দিন. রব্বানী, শাহাদৎ ও সিদ্দিক হোসেনের ছেলে আব্দুর রশিদ, রিপন, হায়দার আলী এবং বাবলু মিয়া। ধীরে ধীরে বাড়ির সীমানা ছাড়িয়ে রাস্তার উপর সেপটিক ট্যাংক নির্মাণ, গাছ লাগিয়ে ও একটি মাজার নির্মাণ করে রাস্তা দখল করে রেখেছে। এতে চলাচলে বাধা সৃষ্টি হয় এলাকাবসীর। রাস্তা প্রসস্ত করতে ধীরে ধীরে চলাচলকারীরা জসিম উদ্দিনের ছেলে শাহ আলম সহ বেশ কয়েকজনের ব্যক্তিগত জায়গার মধ্যে দিয়ে চলাচল করতে থাকে। এই নিয়ে মাঝে মধ্যেই উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়ে আসছে। এরই এক পর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারী ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অনুমতি নিয়ে ৪ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম উভয় পক্ষের উপস্থিতিতে ২ জন্য সার্ভেয়ার নিয়ে জমির সঠিক মাপ দিয়ে অভিযুক্তদের জায়গা খালি করে দিতে বলেন। কিন্তু তারা বিষয়টি কর্নপাত না করে বিভিন্ন ধরনের তালবাহান করছে। এ ঘটনায় স্থায়ী মিমাংশার জন্য শাহ আলম বাদি হয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com