বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রিজভী ও সোহেলের সুস্থ্যতা কামনায় পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৭২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এর সুস্থ্যতা কামনায় রংপুরের পীরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শুক্রবার বিকেলে রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে পীরগঞ্জ উপজেলা ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি নেতা ও জেলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য মোতাহারুল হক নিক্সন পাইকার, যুবনেতা লিখন, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম-আহবায়ক আনোয়ার আকন্দ,যুগ্ম-আহবায়ক হিরা প্রধান,উপজেলা ছাত্রদলের সদস্য মশিউর রহমান পলাশ, শাকিল আহমেদ, আবদুল্লাহ আল নিশাত, হাবিব প্রমুখ। এতে পীরগঞ্জ উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com