বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩১৭ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ চলা কালীন সময়ের স্মৃতি চারণ করেন। এসময় স্মৃতি চারণ করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধাগণ কেঁদে ফেলেন। আলোচনা শেষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এসময় সহকারী কামিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আব্দুল আমীন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৬টায় জিরো পয়েন্ট শহীদ মিনারে মাননীয় খাদ্যমন্ত্রী, উপজেলা প্রশাসন, সাপাহার থানা, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দুপুরে উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহা: রুহুল আমীন হাসপাতালের সকল রোগীদের উন্নত খাবার পরিবেশন করেন। সকল শহিদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদ দোয়া ও উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com