বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৮৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে চার ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ২৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শালফা বাজার এলাকায় ঘটে। এতে প্রায় ১৩ লাখ ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শালফা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন ব্যাবসা করার জন্য টিন সেডের একটি মার্কেট নির্মাণ করেন। সেখানে বাবলু মিয়া ঔষধের ফামের্সী, জাহাঙ্গীর ইসলাম তুলার, সুবল শীল সেলুন ও রবিউল ইসলাম নিজের জায়গায় কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। হঠাৎ করেই ২৭ মার্চ শনিবার সকালে তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই সারা মার্কেটে ছড়িয়ে পরে এবং তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আরেক দোকানের আংশিক পুড়ে যায়। এতে ঔষধ ব্যবসায়ী বাবলু মিয়ার প্রায় ৫ লাখ, তুলা ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলামের আড়াই লাখ, মার্কেট মালিক হানিফ উদ্দিনের দেড় লাখ, সেলুন ব্যবসায়ী সুবল শীলের ১ লাখ, কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের ১ লাখ ও অন্যান্য প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানা পুলিশের এসআই মো. শফিক ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে তবে তদন্ত না করে সঠিক খবর বলা যাচ্ছেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com