বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ মুক্তির দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩২৯ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি।- নওগাঁ পৌর সভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ, নদী দখল, ও দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শনিবার দুপূরে সুশাসনের জন্যে নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে। সুজনের নওগাঁ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মানু,গণমাধ্যমকর্মী ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদসহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, জেলায় দীর্ঘ দিন থেকে ২০৩টি ইটভাটার মধ্যে পৌর সভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ ইটভাটা চালু থাকায় পরিবেশ দূষণ হচ্ছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কর্তারা রহস্যজনক ভাবে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। তারা অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশ দূষণ, নদী দখল মুক্তসহ পরিবেশ ধ্বংসকারি কর্মকান্ড বন্ধের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com