বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পবিত্র ধর্মকে নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পবিত্র ধর্মকে নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে প্রত্যেক গ্রামকে শহরে পরিণত করা হচ্ছে যাতে মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পায়। এই উন্নয়নে কেউ বাঁধা সৃষ্টি করলে পরিমাণ শুভ হবে না। ৩০ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এমপি গোপাল আরও বলেন, শেখ মুজিবের সোনার বাংলাকে নিয়ে ফের ষড়যন্ত্র শুরু করেছে সেই পাকিস্তানের রয়ে যাওয়া কিছু প্রেতাত্মারা। যারা আজ হেফাজত, জামায়াত-শিবির নামে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই অসা¤প্রদায়িক বাংলাদেশে সেই সা¤প্রদায়িক গোষ্ঠীরা আবারো ফণা তুলছে। কিন্তু তারা বাঙালির আসল চেহারা এখনো দেখেনি। বাঙালি যদি ফণা তুলে দাঁড়ায় তাহলে তারা এবার আর রক্ষা পাবে না। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মীরা মাহবুব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বাবুল, মুকুন্দপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি পুরণ চন্দ্র রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com