বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হেফাজতিদের হেফাজত করার জন্য আর কোন ভদ্রতা-অনুকম্পা প্রদর্শনের সুযোগ নাই -এমপি গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৯৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হেফাজতিদের হেফাজত করার জন্য আর কোন ভদ্রতা-অনুকম্পা প্রদর্শনের সুযোগ নাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজত যে তান্ডব চালিয়েছে তাতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি মৌলবাদীদের উস্কে দিয়ে সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তাই হেফাজতিদের হেফাজত বা ভদ্রতা- অনুকম্পা প্রদর্শন না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্ত হাতে দমন করতে হবে। ৩১ মার্চ ২০২১ বুধবার বিকেল সাড়ে ৫ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, পূর্ব্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা পরিষদের মহিলা সদস্য মীরা মাহবুব, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. বিকাশ চক্রবর্তী। এর আগে ফলক উম্মোচন করে মহিলা ডিগ্রী কলেজে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com