বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না- মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪০০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মের নামে যে রাজনীতি তারা করছে সেটা অবৈধ যা আমাদের কোনো ধর্মেই নেই, কিন্তু তারা এটা ধর্মের নামে চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল দেশের সবখানে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিকে বিশ্বাস করে না।মুজিব শতবর্ষের উপহার হিসেবে ৩ এপ্রিল ২০২১ শনিবার কাহারোল উপজেলার গড়নুরপুর ও বোয়ালপাতমা নামক স্থানে ঢেপা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তাবায়নে ও দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী সিস্টেম ড্রেজিং/খনন শীর্ষক প্রকল্পের আওতায় কাহারোল উপজেলাধীন গড়নুরপুর ও বোয়ালপাতমা ঢেপা নদীর বাম তীরে ৫৫০ মিটার নদী তীর সংক্ষরণ কাজের ব্যয় ৬ কোটি ৬৮ লাখ টাকা ধরা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এমপি গোপাল আরও বলেন, বাঙালি জাতি তাদের জাতির পিতা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করার পরপরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক এমনই মাহেন্দ্রক্ষণে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি-জামায়াত মদদপুষ্ট হেফাজতে ইসলাম আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়েছে। উপজেলার গড়নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হামিদুর ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com