বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে উপ-পুলিশ পরিদর্শক আহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৬৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় ২ এপ্রিল শুক্রবার রাত ৮টায় সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে রবিউল ইসলাম (৩০) নামের পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। পরে তাকে শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আহত রবিউল ঘটনার পরেই আমাদেরকে জানালে দ্রæত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আহত অবস্থায় রবিউল জানিয়েছে, চার-পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। তবে ঠিক কী কারণে এ হামলা হয়েছে তিনি তা নিশ্চিত করে বলতে পারেননি বলে তিনি আরও জানান। এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরিফ বলেন, কলেজের পাশেই আমার বাড়ি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, উনি (আহত রবিউল) রক্তাক্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে থাকা পুলিশ ও আমরা পরে তাকে হাসপাতালে ভর্তি করি।’এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, রবিউল আজিজুল হক কলেজে হাঁটছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন তার ওপর হামলা করে। জড়িতদের গ্রেফতারে আমাদের কয়েকটি দল কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com