বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

এখন কোথাও মাছের সংকট নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একসময় মাছে ভাতে বাঙালির ভাতের থালা কেড়ে নেওয়া হয়েছিল এবং একসময় মাছ উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। আজকে দেশের মানুষের জন্য মাছ ভাত দুইটাই নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। কারণ তিনি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন বলেই বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বলেই এখন কোথাও মাছের সংকট নাই।১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় লিফদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় ১১ জনকে ১১টি বাই সাইকেল বিতরণ করা হয়।এরপর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্দি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নটি পুকুর পুন:খনন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, ২নং পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়ায় নটি পুকুরটির পুন:খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৩৭ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com