বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কাজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ ও গ্রণপ্রাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চেীধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ সকল চিকিৎসক ও নার্স গন উপস্থিত ছিলেন। সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রমের মাধ্যমে একই সঙ্গে ৩৬ জন সঙ্কটাপন্ন মুমুর্ষ রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে তবে বর্তমানে একই সঙ্গে ১৬ জন রোগীকে অক্সিজেন প্রদান করা যাবে বলে জানান উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com