বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে মোটর সাইকেল উদ্ধার সহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৭৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে একটি মোটর সাইকেল উদ্ধার সহ চোর সিন্ডিকেটের সদস্য কুসুম্বী ইউনিয়নের বনমরিচা গ্রামের ফজলু আকন্দ’র ছেলে শিলু ওরফে বিপ্লব (২৬) কে ১৮ এপ্রিল রোববার বিকালে কেল্লাপোষী মেলা এলাকা থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। তার দেয়া তথ্যমতে ১৯ এপ্রিল সোমবার বিকেলে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ওরফে শরীফ (৩৬) ও জাহাঙ্গীর আলম (৩০) কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। এসময় আরেকটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।জানা যায়, গত ১৮ এপ্রিল রোববার মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য শিলু ওরফে বিপ্লব কে আটক করে শেরপুর থানা পুলিশ। তার দেয়া তথ্যমতে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদের তত্বাবধানে সঙ্গীয় ফোর্স বগুড়ার ধুনট উপজেলা অভিযান চালিয়ে গুজিয়াবাড়ি গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম শরীফ ও সিরাজগঞ্জ সদরের কুড়িপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে। এসময় জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে একটি লাল রংয়ের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মোটর সাইকেল চোর সিন্ডিকেটের অন্যান্য সদসদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com