বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

করোনাক্রান্তিতে মানবিক কাজে রংপুর জেলা ছাত্রলীগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানবিক কাজে এগিয়ে এসেছে রংপুর জেলা ছাত্রলীগ। সচেতনতামূলক কার্যক্রম, মাইকিং মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরনসহ লকডাউন পরিস্থিতিতে রমজানের শুরু থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেহরীর খাবার ও ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী এই ছাত্র সংগঠনের
নেতাকর্মীরা।মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার ভোর রাতে নগরীর বোতলা বস্তি, কামাল কাছনা, মেডিকেল মোড়, বঙ্গবন্ধু ম্যূরাল চত্বর, ডিসি’র মোড় ছিন্নমূলদের মাঝে সেহরীর খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এর আগে নগরীর রেল স্টেশন চত্বরে ইফতার বিতরন করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, স্বাস্থ্য সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজীব, ছাত্রলীগ নেতা, আল শাহরিয়ার, মেহেদী হাসান জিম, অভি, কিম
শাওন, রাকিবুজ্জামান রাকিব, নয়ন, রেজয়ানুর রহমান রিদয়, সজিবসহ জেলা ছাত্রলীগের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, করোনাক্রান্তির শুরু
থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের সাধ্যমত মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা সামগ্রী বিতরন, খাবার বিতরন কার্যক্রম অব্যহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না,
আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com