বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৬৩ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২১ উদযাপনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রোববার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন। এসময় মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন, মেডিকেল অফিসার ডাঃ রাশিদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com