বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৭৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। বিশেষ করে এদেশের দরিদ্র খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধু কন্যার প্রাণ। এই শিক্ষাটা তিনি তার বাবার কাছ থেকে নিয়েছেন। জাতির পিতা যেমন এদেশের গরীব মানুষের জন্য নানা সুবিধা চালু করেছিলেন, তার কন্যাও ঠিক তেমনি এদেশের দরিদ্র মানুষের জন্য নানা ভাতা চালু করেছেন। আর এটাই হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্বপ্নে গড়া শেখ হাসিনার বাংলাদেশ। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিরত উপলক্ষে ১৩ মে ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে ও রামচন্দ্রপুর ইউনিয়নে কান্তনগর এস সি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৩ শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com