বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

আবু তারেক বাঁধন ,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।-ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শ্রমিক, দিনমজুর ও হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা যুবদলের পক্ষে ৫০টি পরিবারের মাঝে সেলাই, চিনি, মুড়ি ও দুধের কৌটা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজমুল হুদা মিঠু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলার আহবায়ক কমিটির সদস্য ও পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোবারক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিকী কনক, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ওয়াহিদুজ্জামান নবীন, রাজু, ফারুক প্রমুখ। উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হাসান মিঠু জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শ্রমিক, দিনমজুর, দরিদ্র অসহায় ও অস্বচ্ছল মানুষদের খুঁজে এনে ঈদ সামগ্রী দিয়েছি। দেশের ক্রান্তিকাল সহ সব সময় যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থেকেছে। এবারও ঈদকে সামনে রেখে আমরা আমাদের সাধ্যমত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি আমরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com