বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় তুলার গোডাউনে আগুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৭৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি তুলার গোডাউনে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে গোডাউন মালিকের প্রায় চার লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিস নিশ্চত করেছেন। জানা যায়, গত রোববার ১৬ মে রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়া বন্দর এলাকার করতোয়া নদীর ব্রিজের পাশে আকতার বেডিং স্টোর নামে একটি লেপ- তোষকের দোকান ও তুলার গোডাউন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বীরগ্রাম ও বগুড়ার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থাআনীয়রা জানান, রোববার সন্ধ্যায় তুলার গোডাউনের বারান্দায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোতলায় তুলার গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে ওয়েল্ডিংয়ের আগুনের অংশ তুলার ওপর ছিটকে পড়েও আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করছেন স্থানীয়রা।বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুস সালাম জানান, দোতলায় তুলার গোডাউনের বারান্দায় ওয়েল্ডিংয়ের কাজ করা হচ্ছিল। এসময় ওয়েল্ডিং মেশিন হতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক জানিয়েছেন। চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com