বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরের কাহারোলে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ও বিভিন্ন মন্ত্রনালয়ের চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৮০ বার পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, গুরত্বপূর্ণ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে ছবি তুললেই নিজের কুৎসিত চেহারাকে লুকানো যায় না। সম্প্রতি বিভিন্ন রাঘব বোয়ালরা বিভিন্ন পরিচয় প্রদান করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে সুযোগ নিয়ে ছবি তোলার পরও নিজের কুৎসিত চেহারা ঢাকতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর এর প্রমাণ তিনি বারবার রাখার চেষ্টা করছেন। এক কথায় করোনা-বন্যার মত বৈশ্বিক সংটেও দেশকে টিকিয়ে রেখেছেন শেখ হাসিনা।
গত ২৯ জুলাই বিকাল বেলা কাহারোল উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৫৬ জনের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ১২ হাজার টাকা নগদ বিতরণ, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক ৩১ জন দুঃস্থ মুসলিমকে পুনর্বাসনের জন্য ১৮ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫৮ হাজার টাকার চেক, ১২ জন দারিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক এবং ৭৫ জন দুঃস্থ ব্যক্তিদের মাঝে ত্রান খাদ্য সামগ্রী, নৃতাত্বিক জনগোষ্ঠী সংগঠনের মাঝে বাদ্যযন্ত্র-খেলার সামগ্রী বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিতরণ শেষে উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক। এসময় কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com