বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮৫ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। ২০ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরপুর পৌর শহরের গোসাইপাড়ায় নব-নির্মিত উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করা হয়।এসময় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, সহকারি কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ঠিকাদারী প্রতিষ্ঠান জেরিন কন্সস্ট্রাশনের পার্টনার ফজলুল হক রেন্টু, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক জিয়াউল হক ওই উপজেলা ভূমি অফিস চত্বরে কয়েকটি বৃক্ষ রোপন করেন। এরপর জেলা প্রশাসক উপজেলার হাজীপুর এলাকায় নবনির্মিতব্য মডেল মসজিদ, বাগড়া এলাকায় ভূমিহীন পরিবারকে দেয়া ঘর, উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে টেবিল টেনিস খেলার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com