বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

‘বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো সক্রিয়’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশ-বিদেশে সক্রিয় রয়েছে। বাংলাদেশের অর্জনকে বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে নস্যাৎ করতে চায় তারা। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে অপতৎপরতা প্রতিহত করে এই মাতৃভূমিকে উন্নয়ন-অগ্রগতির পথ ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার অগ্রগতি অব্যাহত রাখি। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা, পেছনে ফেরার সুযোগ নেই। মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২৭ মে ২০২১ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপালদেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com