বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

‘ধর্মের অপব্যাখ্যাকারীরা শয়তানের অনুসারী’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৪০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ধর্মের অপব্যাখ্যা কারীরা শয়তানের অনুসারী তাদের কঠোর হস্তে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ২৮ মে ২০২১ শুক্রবার বিকেল ৫টায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধীকরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এ মন্তব্য করেন। এমপি গোপাল বলেন, সমাজে ধর্মের বাণী সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে অসামাজিক কার্যকলাপ ও অবক্ষয় দূর করা সম্ভব। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে। প্রতিটি ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। যারা ধর্মের অপব্যাখ্যা করে তারা মানবতার চরম শত্রু। তাদের প্রতিহত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, ডাবোর ইউপি সত্যেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com