বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ: অধ্যক্ষ গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার পাশে থাকা মেসে থাকা সপ্তম শ্রেণির মাদ্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাও. আবদুর রহমান মিন্টু (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান মিন্টু উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)। ১ জুন মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২ জুন বুধবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসাটি আবাসিক। সেখানে ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকতো। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করতো। হলরুমের পাশেই সপরিবারে বাস করেন মাও. আবদুর রহমান মিন্টু। ঘটনার দিন ৩০ মে রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় আড়াইটার দিকে মাও. মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি-ধামকী দেন। পরদিন ওই ছাত্রী তার বাড়িতে মোবাইল ফোনে কান্নাকাটি করে বিস্তারিত বলে। এ কারণে পরিবার থেকে লোকজন গিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে মেয়েটি তার দাদিকে বিস্তারিত ঘটনা জানায়। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমান মিন্টুকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে।  এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই মাদ্রাসা শিক্ষক মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, এর আগেও তিনি ওই মাদ্রাসার আরও তিন-চারজন ছাত্রীকে একই কায়দায় ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানান। মান-সম্মানের ভয়ে ওইসব ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নেয়নি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com