বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে বিষধর সাপের কামড়ে মানসিক ভারসম্যহীন যুবকের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫৬ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে রাতের বেলা বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে মামুন (২৮) নামের একজন মানসিক ভারসম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে মানসিক ভারসম্যহীন যুবক মামুন তার স্ত্রী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক ১১টার দিকে একটি বিষধর কালাচ সাপ তার ডান কানের নিচে কামড় দেয়। এ সময় মামুন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঘুম থেকে জেগে উঠে ও বালিশের পাশে থাকা ওই বিষধর সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ঘরের মধ্যে ফেলে রেখে আবার নিজ বিছানায় শুয়ে পড়ে। এদিকে পরদিন রোববার সকাল ৮টা বাজলেও মামুন ঘুম থেকে জেগে না উঠলে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে তাকে মৃতঃ অবস্থায় দেখতে পায়। সাপের কামড়ে মৃতঃ মানসিক ভারসম্যহীন যুবক মামুন জেলার ধামইরহাট উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে বলে জানাগেছে। প্রায় ৮/১০ বছর পুর্বে সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের মৃতঃগজিমুদ্দীনের মেয়ে কে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবন যাপন করছিল। তার ৬ /৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সংবাদ পেয়ে মামুনের আত্মীয়স্বজনগণ ওই দিন ঘটনাস্থল থেকে তার লাশ নিজ গ্রাম মোবারক পুরে নিয়ে গিয়ে দাফন কাফন সম্পুর্ন করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com