বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্বারকলিপি  প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

হারুন উর রশিদ সোহেল, রংপুর।- স্বাস্থ্যবিধি মেনে মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এই দাবি আদায়ে রংপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে তারা। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ মানববন্ধন সমাশে অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের রংপুর মহানগর সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল প্রমুখ। এসময় জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার করোনার অজুহাতে দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়ে পড়ছে মানসিক বিকারগ্রস্ত, জড়িয়ে পড়ছে নানাবিধ সামাজিক অপরাধে। এতে সারাদেশে সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জাতিকে মেধাশূন্য, মেরুদÐহীন করতে ষড়যন্ত্র চলছে। সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা উদ্দেশ্যমূলক। অবিলম্বে মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বরাবর স্বারকলিপি পেশ করেন দলটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com